Sylhet Today 24 PRINT

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি: |  ১০ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ধাক্কায় ইসলাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ইসলাম ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের মৃত ফকির মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, রোববার (৯ এপ্রিল) বিকেল আনুমানিক ৪ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার ভর্তি দ্রুতগামী একটি পিকআপ পথচারী ইসলাম উদ্দিনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক দেখে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা করেন। হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সন্ধ্যা ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঈনুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.