Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর উপজেলা উপ-নির্বাচন: আ.লীগের মনোনয়ন সংগ্রহ করলেন মুক্তা

জগন্নাথপুর প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০২৩

আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন সংগ্রহ করে মুক্তা বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচন করার জন্য দলের মনোনয়ন ফরম নিয়েছি। দল চাইলে নির্বাচন করবো।

আগামী ২৫ মে জগন্নাথপুর উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গেল বছরের ২ নভেম্বর অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুক্তাদীর আহমদ মুক্তা। এ কারণে দল তাকে অব্যাহতি দেয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক পত্রে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.