Sylhet Today 24 PRINT

তাহিরপুরে মুজিব পল্লীর ঘর নির্মাণ কাজের উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুরে মুজিব পল্লীর ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সুপ্রভাত চাকমা।

সোমবার (১০এপ্রিল) দুপুরে উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামে ২০টি ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, খলিল মিয়া, সচিব মহিতুষ চৌধুরী, ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, যুবলীগ নেতা বাবলু মিয়া, ছাত্রলীগ নেতা রাইবুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.