Sylhet Today 24 PRINT

মানবপাচার মামলায় বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে

বানিয়াচং প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীনকে মানবপাচার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সংশ্লিষ্ট আদালতে ফারুক আমীন হাজির হলে আদালত তার চাচাসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাসের আদালতে নিয়মিত হাজিরা না দেওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়। রোববার আদালতে ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও তার চাচা ইসমাইল হোসেন হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন না মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৬ সালে উপজেলার ইকরাম গ্রামে এক ব্যক্তি ফারুক আমীন ও তার চাচা ইসমাইলের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেন। তখন মামলার সমন পেয়ে আদালতে হাজির হয়ে জামিন নেন তারা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.