Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে পাহাড়ধ্বসে নিহত ২

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৫

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাহাড়ে চীনামাটি সংগ্রহের সময় পাহাড় ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে স্থানীয় গুলগাঁও পাহাড়ে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

নিহতরা হলেন- গুলগাও গ্রামের সুন্দর আলীর ছেলে আব্দুল গণি (৫০) ও আব্দুস সহিদের ছেলে জুয়েল আহমেদ (১৫)।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান বলেন, সুড়ঙ্গ কেটে চীনা মাটি সংগ্রহের সময় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের কাছে শুনেছি। এতে দুই জন নিহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.