Sylhet Today 24 PRINT

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবেন না আরিফ

জুয়েল রাজ, লন্ডন |  ১১ এপ্রিল, ২০২৩

যুক্তরাজ্য সফররত সি‌লেট সি‌টি ক‌রপোরেশ‌নের মেয়র আরিফুল হক চৌধুরী সোমবার (১০ এপ্রিল) সাক্ষাৎ করেছেন বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের সঙ্গে। লন্ডনের অভিজাত কিংস্টন এলাক‌ার এক‌টি ভেন‌্যুতে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে অংশ নেবেন না বর্তমান মেয়র আরিফুল হক। তিনি সোমবার দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে তার এই সিদ্ধান্তের কথা সেখানে অবস্থানরত অন্যান্যদের জানান। লন্ডন সময় বিকাল ৪টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে অন্যান্য নেতাদের সঙ্গে আলাপচারিতায় মেয়র আরিফ নিজেই বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি নির্বাচন করবেন না।

তবে দলের নিজের পদ ও সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে দলীয় প্রধানের সাথে আলাপ করেছেন বলেও জানা গেছে।  তবে সরাসরি কোন আশ্বাসবাণী পাননি আরিফুল হক চৌধুরী, ভবিষ্যতের আশ্বাস নিয়েই ফিরেছেন বলে জানিয়েছে একটি সূত্র।

এই ব্যাপারে আরিফুল হক চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তাই সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ধোঁয়াশাও কাটছে না এখনই।  দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা করে শেষ পর্যন্ত  যে কোন মূল্যে নির্বাচন করতে পারেন আরিফুল হক চৌধুরী।

মেয়র আরিফ যুক্তরাজ্য হয়ে ইতালির মিলান ঘুরে গত ৫ দিন ধরে লন্ডনে অবস্থান করেন। গতকাল ৯ এপ্রিল লন্ডন থেকে ফ্লাইট করার কথা থাকলেও বৈঠকের জন্য শেষমুহুর্তে ফ্লাইটটি পরিবর্তন করেন আরিফুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.