Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগে শ্রেষ্ঠ এএসপি নির্মলেন্দু চক্রবর্তী

মাধবপুর প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০২৩

মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার, মামলা নিষ্পত্তি ও সর্বাপেক্ষা বেশি ওয়ারেন্ট তামিল করায় মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

মঙ্গলবার দুপুরে সিলেট রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের মাসিক অপরাধ সভায় এ মূল্যায়ন করা হয়।

সভায় ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন রীনা, এম এ জলিল, নাজিম উদ্দিন মার্চ মাসের শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তীর হাতে সনদপত্র তুলে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.