Sylhet Today 24 PRINT

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টরের পুরস্কার পেলেন ইউনুছ মিয়া

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০২৩

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর হিসেবে পুরস্কৃত হয়েছের মৌলভীবাজারের কোর্ট ইন্সপেক্টর মো. ইউনুছ মিয়া।

মঙ্গলবার দুপুরে রেঞ্জ ডিআইজি অফিসে আইনশৃঙ্খলা কমিটির এক বৈঠক শেষে তার হাতে শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টরের সম্মাননা পত্র ও অর্থ হস্তান্তর করেন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম-(বার), পিপিএম-সেবা।

এসময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য জেলার পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার কোর্ট ইন্সপেক্টর মো. ইউনুছ মিয়া তার প্রতিক্রিয়ায় বলেন, 'পুলিশ পরিদর্শক হিসাবে সম্মাননাপত্র ও অর্থ পুরস্কার পেয়ে আমি আনন্দিত, গর্বিত ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সকল থানা ও ডিবির অফিসার ইনচার্জদের ও কোর্টের সকল অফিসার এবং ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.