Sylhet Today 24 PRINT

পাগলায় ব্যবসায়ী দুদু মিয়ার ইফতার মাহফিল

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজারে ইফতার মাহফিল করেছেন বাজারের ব্যবসায়ী, এলাহী সুপার মার্কেটের স্বত্বাধিকারী দুদু মিয়া।

মঙ্গলবার সন্ধ্যায় বাজারের পূর্বাংশে, এলাহী সুপার মার্কেটের সামনে এ ইফতার মাহফিল করেন তিনি।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মেম্বার আউয়াল উদ্দিন, ব্যবসায়ী ময়না মিয়া, বাদশা মিয়া, জমিরুল ইসলাম জম্মু, জামি’আ ইসলামিয়া পাগলা মাদ্রাসার মুহতামি মুফতি মুনাজির আহমদ, কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আনোয়ার হোসেন, প্রাক্তন মেম্বার হাজি কমর উদ্দিন, ইস্কন্দর আলী, পাগলা বাজার ব্যবসায় সমবায় সমিতির কোষাধ্যক্ষ মো. হাফিজ উদ্দিন, সদস্য শাহীন মিয়া, ব্যবসায়ী আনোয়ার রেজা, সালা উদ্দিন, আবিদুর রহমান আবিদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুল হক, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য জামিউল ইমলাম তুরান, গণমাধ্যমকর্মী নাহিদ আহমদ, নোহান আরেফিন নেওয়াজ, আবদুল কাইয়ুম, শায়েখ উদ্দিন ও জহিরুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা মোশাহিদ আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.