Sylhet Today 24 PRINT

শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে হবে তবেই তারা এগিয়ে যাবে: বিভাগীয় কমিশনার

ডেস্ক রিপোর্ট |  ০৩ জানুয়ারী, ২০১৬

সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মনোযোগী করতে বছরের প্রথম দিন সারাদেশে সাড়ে ৩৩ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

তিনি শিক্ষার্থীদের বলেন, নতুন বই ঘরে নিয়ে রাখলে চলবে না, পড়ালেখায় মনোযোগী হতে হবে। তবেই সফলতা লাভ সম্ভব। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে হবে তবেই তারা এগিয়ে যাবে।

তিনি গতকাল ১ জানুয়ারী শুক্রবার সকালে নগরীর দক্ষিণ সুরমার কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।

সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক তাহমিনা খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পিটিআই’র সুপারিনটেনডেন্ট শামীম আরা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ ও মোহন লাল দাস, সদর উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা সহকারী শিক্ষা অফিসার সানাউল হক, সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুনিরা বেগম চৌধুরী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, আঙ্গুর মিয়া, আওলাদ হোসেন, মোর্শেদা বেগম, শান্তিবালা দেবী, রীনা বেগম, বিদ্যালয়ের শিক্ষক শিল্পী রাণী মহালদার, সৈয়দা সেলুফা বেগম, জমিলা আক্তার চৌধুরী, ফারহানা বেগম, শিরিন জেবুন্নেসা, রীমা দেব, রাহেনা বেগম, মৌসুমী রায়, রওশন আরা বেগম, পম্পা চৌধুরী, রুবা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ এবং অন্যান্য অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.