Sylhet Today 24 PRINT

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি চুনারুঘাট থানার রাশেদুল হক

চুনারুঘাট প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০২৩

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল হক। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে এক সভায় রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) শাহ্ শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা থানার ওসি মো. রাশেদুল হককে সম্মাননাপত্র প্রদান করেন।

রেঞ্জের  অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) নাবিলা জাফরিন রীণা, ডিআইজি (ক্রাইম এন্ড অপস) এম এ জলিল, পুলিশ সুপার সিলেট রেঞ্জ অফিস (আইএন্ডসিএম) মো. জেদান আল মুসা, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওসি মো. রাশেদুল হক চুনারুঘাট থানায় যোগদানের তিন মাসে আইন-শৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা ও বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠত্বের সম্মাননাপত্র দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.