Sylhet Today 24 PRINT

ধর্মপাশায় মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

ধর্মপাশা প্রতিনিধি: |  ১২ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জের ধর্মপাশায় পারিবারিক কলহ ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহিষপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, মহিষপুর গ্রামের মহিবুর ও প্রতিবেশী উকিল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। সপ্তাহখানেক আগে মহিবুর বাড়ির সড়কে মাটি কাটার কাজ শুরু করলে উকিল মিয়ার বাড়ির একটি বেড়া হেলে পড়লে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উকিল মিয়া মহিবুরকে আঘাত করে। এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়, যা দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় মহিবুর, তার স্ত্রী রিপা আক্তার, মহিবুরের ভাই হাবিুবর ও তার স্ত্রী রীনা আক্তার, উকিল মিয়াসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান জানান, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.