Sylhet Today 24 PRINT

মেয়র আরিফের বাসায় আগুনের ঘটনা তদন্তাধীন

নিজস্ব প্রতিবেদক: |  ১৩ এপ্রিল, ২০২৩

ছবি: সংগৃহীত

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসায় আগুনের ঘটনা এখনও তদন্তাধীন আছে।

মেয়র দেশের বাইরে থাকায় বিষয়টি তদন্ত অব্যাহত রাখা হয়েছে বলে বুধবার জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন।

মঙ্গলবার রাতে মেয়রের দোতলা বাসার নিচতলায় অগ্নিকাণ্ড ঘটে। ধোঁয়া দেখতে পেয়ে বাসার আশপাশের লোকজন ছুটে আসেন। পাশেই মসজিদ থেকে মুসল্লিরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মেয়র আরিফ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। বাসায় আগুন লাগার বিষয়ে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে আলোচনা সভা শেষে সাংবাদিকদের মেয়র আরিফ বলেন, ‘শুনেছি বাসায় আগুন লেগেছে, কিন্তু এখনও বিস্তারিত কিছু জানি না। এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে শুনেছি। এতে অনেক কিছু পুড়ে গেছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.