Sylhet Today 24 PRINT

জুড়ীতে বিএনপির সভাপতিকে সংবর্ধনা

জুড়ী প্রতিনিধি: |  ১৩ এপ্রিল, ২০২৩

জুড়ী উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ও জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

লন্ডন সফর শেষে দেশে আগমন উপলক্ষে তাকে এই সংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

বুধবার রাতে উপজেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, উপজেলা বিএনপির সহ সভাপতি ও কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ূম, ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক ফাতির আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম জুবেল, উপজেলা তাতী দলের সভাপতি মনির আলী, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান জমির, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিম মামুন, পশ্চিম জুড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিয়ান ইলিয়াস, সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হোসেন, জায়ফরনগর ইউনিয়নের সভাপতি সোহান আহমদ, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.