Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিজিবির উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার ও খাবার বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি: |  ১৩ এপ্রিল, ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) ব্যবস্থাপনা মহাপরিচালকের পক্ষ হতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা বিওপি এলাকার দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার এবং রাতের খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) বিকাল ৫টায় ২০০ জন দুস্থ, দরিদ্র মানুষের মাঝে ইফতার এবং রাতের খাবার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল এএইচএম ইয়াসীন চৌধুরী, অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, সহকারী পরিচালক মো. মাহফুজ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.