Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন

চুনারুঘাট প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে জনজীবন। গত কয়েকদিন ধরে গরমে তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনসাধারণ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) চুনারুঘাট উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ৩৯দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে চুনারুঘাটের উপর দিয়ে কিছুদিন আগেও ঝড় বৃষ্টি বয়ে গেছে। এতে করে বেড়ে যায় বিদ্যুৎ বিড়ম্বনা।

রিকশা চালক মো. মোতালিব মিয়া বলেন, রোজা রেখে পেটের দায়ে এই গরমের মাঝে রিকশা নিয়ে বের হয়েছি। গরমে রাস্তায় দাঁড়ানো কঠিন হয়ে যাচ্ছে। তবুও গরমে কষ্টের মাঝে রিকশা নিয়ে বের হয়েছি।

উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হোসেন বলেন, তাপপ্রবাহের কারণে ডায়রিয়া, জ্বর, ঠাণ্ডা, কাশির মতো রোগ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়া ও ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে। রমজান মাসে ভাজাপোড়া  জাতীয় খাবার বেশি খাওয়ার কারণে মানুষ পেটের পীড়া জাতীয় রোগে আক্রান্ত হচ্ছেন। এসব রোগ থেকে পরিত্রাণ পেতে নিয়মকানুন মেনে চলতে হবে। বাইরের খাবার না খাইয়াই ভালো। ভাজাপোড়া খাবার থেকে বিরত থাকুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.