Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত ছয়ফুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ১৪ এপ্রিল, ২০২৩

সিলেটের গোলাপগঞ্জে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত ছয়ফুল মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

ছয়ফুল বিয়ানীবাজার উপজেলার নন্দিরফল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ছয়ফুল একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি। বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউপির হিলালপুর এলাকার (সিলেট-জকিগঞ্জ) মহাসড়কের পাশে থেকে তাকে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে এসআই লুৎফুর রহমানসহ একদল পুলিশ অংশ নেয়।

গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.