Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ভাতিজার দায়ের কোপে চাচার মৃত্যু

মাটি কাটা নিয়ে হাতাহাতির জের

বানিয়াচং প্রতিনিধি: |  ১৪ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের বানিয়াচংয়ে আপন ভাতিজার হাতে খুন হয়েছেন মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যক্তি।

নিহত মোশারফ হোসেন উপজেলার ৮নং কুর্শা কাগাউড়া ইউনিয়নের কাগাউড়া গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোশারফ হোসেনের সাথে মাটি কাটা নিয়ে বাকবিতন্ডা হয় তার ভাতিজা শাহিন মিয়ার। এনিয়ে তারা একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শাহিন মিয়া উত্তেজিত হয়ে চাচা মোশারফ মিয়াকে দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ক্ষত বিক্ষত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘বিষয়টি পুলিশ তদন্ত করছে। ঘটনার সাথে জড়িতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.