Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ধান কাটা উৎসব উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১৪ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে ধান কাটা উৎসবের উদ্ধোধন করা হয়েছে। উপজেলার কলকলিয়া ইউনিয়নের মমিনপুর হাওরে মজিদপুর গ্রামের কৃষক রইছ উল্যার জমির বঙ্গবন্ধু ১০০ জাতের ধান কেটে আনুষ্ঠানিকভাবে ধান কাটা উৎসবের উদ্ধোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর, প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ,পাউবোর উপসহকারী প্রকৌশলী হাসান গাজী, কৃষক রইছ উল্যা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.