Sylhet Today 24 PRINT

ওসমানীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

ওসমানীনগর প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০২৩

সিলেটের ওসমানীনগরে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের বশর উদ্দিন (৫৫),  তার স্ত্রী ফুলতেরা বেগম (৪৮) ও ছেলে লিখন মিয়া (২২) ও মালেকা মিয়া (২৮), গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামের তখলুছ মিয়া (৫০), আলকাছ মিয়া (৩৫), সুজিনা বেগম, তাজপুরের খাশিপাড়া গ্রামের আখলাকুর রহমান সোহেল (৩৫) ও লালকৈলাশ গ্রামের সম্রাজজ আলী (৩২)।
 
জানা যায়, ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিনের দিক নিদের্শনায় এসআই সুজিত চক্রবর্তী, খবির উদ্দিন, সুবিনয় বৈদ্য ও মিন্টন দে পিপিএম বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামীদের গ্রেপ্তারে পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।

ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, ধৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.