Sylhet Today 24 PRINT

তাহিরপুরে নববর্ষ উদযাপন

তাহিরপুর প্রতিনিধি  |  ১৪ এপ্রিল, ২০২৩

সারাদেশে ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে মিলিত হয়।

এসময় উপজেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীগোষ্ঠীর ক্ষুদে শিল্পীরা গান, নৃত্য পরিবেশন করছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা,সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা,সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ,উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা আ,লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি  রমেন্দ্র ণারায়ন বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সদর ইউনিয়ম পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরুম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও সাংবাদিক রাজন চন্দ, মিজানুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.