Sylhet Today 24 PRINT

নান্দনিক দক্ষিণ সুরমা উপহার দিতে চাই: এমপি হাবিব

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২৩

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সিলেট সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার অংশটিতে সুষম ও কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল উন্নয়ন ভবিষ্যৎ কথা মাথায় রেখে পরিকল্পনা অনুযায়ী করতে হবে। আমি নান্দনিক দক্ষিণ সুরমা উপহার দিতে চাই। সিটি করপোরেশনের নতুন বর্ধিত এলাকা নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বেশকিছু রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। আমার প্রতিশ্রুতি অনুযায়ী আজ ৪০নং ওয়ার্ডের দক্ষিণ কুশিঘাট গ্রামের ভিতরের রাস্তার উন্নয়ন কাজ শুরু করছি।

শুক্রবার (১৪ এপ্রিল) বাদ জুমা নগরীর ৪০নং ওয়ার্ডের দক্ষিণ কুশিঘাট গ্রামের ভিতরের রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

এলাকার মুরুব্বি ফয়জুল ইসলাম আরিজের সভাপতিত্বে ও সংগঠক মাহবুব আলম মজনুর পরিচালনায় এসময় বক্তব্য দেন ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজম খান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন উদ্দিন ইরান, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছয়েফ খান, সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু।

এ সময় উপস্থিত ছিলেন কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আখতার আহমদ, আওয়ামী লীগ নেতা জয়নাল আবদীন জানু, মুস্তাক খান, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা আহমেদুর রব, কামাল আহমদ কাবুল, এহতেশামুল হাসান লয়েছ, জুনেদ আহমদ, বিলাল আহমদ, জয়নাল আহমদ, হারুনুর রশীদ, ফারুক আহমদ, সুহেল আহমদ, শফিক মিয়া, সিলেট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল আহাদ, কৃষক লীগ নেতা শামীম কবির, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা জমিরুল ইসলাম বাবলু, আব্দুল সত্তার, মাহমদ আহমদ, এমরান আহমদ, আব্দুল বাছিত, রানা হাছান, হাফিজুর রহমান লাবলু, মইনুল ইসলাম, খালেদ আহমদ, রনি আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.