Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে আ.লীগের প্রার্থী নুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক |  ১৫ এপ্রিল, ২০২৩

দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র, তিনটি উপজেলা পরিষদ চেয়ারম্যান, পাঁচটি পৌরসভায় মেয়র ও ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছেন আওয়ামী লীগ।

এর মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.