Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক: |  ১৫ এপ্রিল, ২০২৩

সিলেটের জকিগঞ্জে বাসগাড়ির চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত বৃদ্ধের নাম হারিছ আলী (৭০)। তিনি পলাশপুর গ্রামের মৃত সইব আলীর ছেলে।

ঘটনাটি শনিবার বিকেল ৬টার দিকে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের নান্দিশ্রী এলাকায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ হারিছ আলী একটি দশসিটা গাড়ি থেকে নেমে সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির বাসগাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি চাকার নিচে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। উত্তেজিত জনতা গাড়ি আটক করেন।

খবর পেয়ে জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং বাসগাড়ি জব্দ করে।

ওসি মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত চালককে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.