Sylhet Today 24 PRINT

জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে ছাত্র মৈত্রীর স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও জঙ্গিবাদী অর্থের উৎস বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটি।

রবিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করে এ দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ছাত্র-মৈত্রী সিলেট জেলা সদস্য আমিনা বেগম পিউরী, সদস্য অরুণ মাল, কামরুল আলম চৌধুরী, জয়ন্তী, শিপা ওঁড়াও, সারথী ওঁড়াও প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.