Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ডাকাত সর্দার গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৬ এপ্রিল, ২০২৩

সিলেটের বিশ্বনাথে অস্ত্রসহ ৬টি ডাকাতি মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে থানা পুলিশের এক অভিযানে সুজন আহমদ সেবুলকে (৩৪) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ডাকাত সর্দার সেবুল উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীগাঁও গ্রামের হাসন খান ওরফে হুসন খার ছেলে। গ্রেপ্তারের পর রোববার (১৬ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানার ওসি গাজী আতাউর রহমানের নির্দেশে অভিযানে নেতৃত্ব দেন থানা পুলিশের এসআই সাইফুল মোল্লাহ, এআই গাজী মোয়জ্জেম হোসেন, এএসআই রেদওয়ান আহমদ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান। তিনি এ প্রতিবেদককে বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুখ্যাত ডাকাত সর্দার সুজন আহমদ সেবুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনের একটিসহ আরও ৬টি ডাকাতি মামলার গ্রেপ্তারি পরওয়ানা রয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.