Sylhet Today 24 PRINT

বড়লেখায় আশ্রয়ণ প্রকল্পের সড়কে ইটের সলিং ও মাটির কাজের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি: |  ১৬ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের বড়লেখায় মুজিব শতবর্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের যাওয়া-আসার সুবিধার্থে সড়কে ইটের সলিং ও মাটির (প্রকল্পস্থানে) কাজের উদ্বোধন করা হয়েছে।

২০২২-২০২৩ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর গ্রামের আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ কাজ হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করছে। এতে ব্যয় হচ্ছে ৫ লাখ ১৫ হাজার ৮৯৪ টাকা।

গত শুক্রবার বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজির উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.