Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ভিজিএফের চাল বিতরণ

তাহিরপুর প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০২৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদ থেকে এক হাজার তিনশ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি,বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন,প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া,সচিব মহিতুষ পাল,ইউপি সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিতি ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.