Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ সারকারখানার চোরাইমালসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৯ এপ্রিল, ২০২৩

সিলেটের ফেঞ্চুগঞ্জ সারকারখানার চোরাইমালসহ অয়েছ (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) ফেঞ্চুগঞ্জ থানাধীন বড়াউট জেটিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত অয়েছ ফেঞ্চুগঞ্জের জেটিঘাটের বড়াউট গ্রামের ফিরু মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল ১৮ এপ্রিল রাতে ফেঞ্চুগঞ্জ থানাধীন বড়াউট জেটিঘাট এলাকায় অয়েছের বাড়িতে অভিযান চালিয়ে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, ফেঞ্চুগঞ্জের বর্জ্যপানি সরবরাহ লাইন নির্মাণ কাজে ব্যবহৃত ৭ ইঞ্চি ব্যাস বিশিষ্ট ১২ ফুট লম্বা লোহার পাইপ একটি, ৯ ফুট লম্বা লোহার পাইপ ২টি এবং ৩০ ফুট ৬ ইঞ্চি লম্বা লোহার পাইপ, মূল্য অনুমান ৪৫ হাজার টাকা উদ্ধার করে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.