বড়লেখা প্রতিনিধি: | ২০ এপ্রিল, ২০২৩
বেশ কয়েকদিন ধরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরসহ বিভিন্ন এলাকায় বোরো ধান কাটা চলছে।
গত সোমবার আনুষ্ঠানিকভাবে বড়লেখা উপজেলার হাকালুকি হাওরে কৃষকদের উৎসাহ দিতে বোরো ধান কাটা উৎসবের আয়োজন করেছে কৃষি বিভাগ।
আজ বৃহস্পতিবার বিকেলে কৃষকদের উৎসাহ দিতে উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওর এলাকার পাবিজুরি ও সুজানগরের তেড়াকুড়ি এলাকায় এই উৎসবে যোগ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
এসময় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, তালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরমান আলী, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপ সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্ত, কৃষক হারিছ আলী প্রমুখ।