Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে নদী পারাপারের সময় বজ্রপাতে শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: |  ২১ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জের দিরাইয়ে নদী পারাপারের সময় বজ্রপাতে রুদ্র দাস নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামারচর গ্রামের পাশে মরা সুরমা নদীতে এই ঘটনা ঘটে।

রুদ্র দাস (১২) উপজেলার শ্যামারচর গ্রামের বৈরাগী হাটির নিপেন্দ্র দাসের ছেলে।

জানা গেছে, সন্ধ্যার দিকে নিহত শিশু গরু আনতে হাওড়ে যায়। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে সে দৌড়ে বাড়ি ফেরার সময় শ্যামারচর খেয়াঘাটে মরা সুরমা নদী পারাপারের সময় বজ্রপাতের কবলে পড়ে। আহতাবস্থায় তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রায়হান উদ্দিন বজ্রপাতে মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.