জকিগঞ্জ সংবাদদাতা | ০৪ জানুয়ারী, ২০১৬
কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের সন্ধান মেলেনি।
শনিবার (২ জানুয়ারি) রাতে নদীগর্ভে নিখোঁজ যুবকের নাম আবুল কালাম। তিনি জকিগঞ্জের বীরশ্রীর পশ্চিম জামডহর গ্রামের মৃত শাখই মিয়ার পুত্র। বিএসএফের স্পীড বোর্ডের ধাক্কায় তিনি নিখোঁজ হন বলে এলাকাবাসীর অভিযোগ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টায় পিয়াইপুর গ্রামের গুরু সদয় স্কুলের পাশে কুশিয়ারা নদীতে তিনি নিখোঁজ হন। এ সময় তার সাথে থাকা তছলু মিয়া নামের অপর একজন আহত হন ।
ফায়ার সার্ভিস ডুবুরি দল দফায় দফায় রবিবার সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও কালামের কোনো সন্ধান না পেয়ে সিলেট ফিরে গেছে।
কালামকে খোঁজার সময় শত শত উৎসুক জনতা নদীর তীরে ভিড় জমান। নিখোঁজ কালামের পরিবারে চলছে শোকের মাতম।