Sylhet Today 24 PRINT

অজ্ঞাতনামা লাশটির পরিচয় জানতে চায় বড়লেখা থানা পুলিশ

বড়লেখা প্রতিনিধি: |  ২১ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের বড়লেখা থানাধীন এলাকা থেকে উদ্ধার এক অজ্ঞাতনামা লাশের পরিচয় জানতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বড়লেখা থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় বড়লেখা থানা পুলিশের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই লাশের তথ্য জানতে চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অদ্য (২১ এপ্রিল) বেলা আনুমানিক ১২ ঘটিকায় বড়লেখা থানাধীন দক্ষিনভাগ দক্ষিন ইউনিয়নের পশ্চিম হাতলিয়া গ্রামের ধলছড়ি সরকারি খালে একজন অজ্ঞাতনামা পুরুষের লাশ পাওয়া যায়।

স্থানীয় লোকজনের দেওয়া সংবাদে বড়লেখা থানা পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় জনগনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি অত্র এলাকার বাসিন্দা নন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেউ যদি তার (অজ্ঞাতনামা লাশের) পরিচয় নিশ্চিত করতে পারেন তাহলে বড়লেখা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ। অফিসার ইনচার্জ, মোবাইল নং-01320-119905 এবং ডিউটি অফিসার মোবাইল নং-01320-119910।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান শুক্রবার রাত সাড়ে আটটায় বলেন, খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.