Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে বজ্রপাত কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

নিজস্ব প্রতিবেদক: |  ২৩ এপ্রিল, ২০২৩

সিলেটের বালাগঞ্জে বজ্রপাতে আনছার মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে দেওয়ান বাজার ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ধান ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে।

বালাগঞ্জ থানার এসআই জহর লাল দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানা গেছে, রোববার সকালে আনছার মিয়া তার বসত বাড়ির উত্তর পাশের জমিতে ধান কাটতে যান। সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাত তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.