Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ভারতীয় মদসহ আটক এক

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০২৩

সিলেটের কানাইঘাটে ২১ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার উপজেলার সুরইঘাট বাজার এলাকা থেকে রুবেল আহমদকে (২৯) আটক করা হয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখা।

আটক রুবেল আহমদ কানাইঘাট উপজেলার কালিনগর গ্রামের নাহিদ আহমদের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানাধীন সুরইঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় মদসহ রুবেলকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.