Sylhet Today 24 PRINT

তিন মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৫

চুনারুঘাট প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় তিনটি মোটর সাইকেলের সংঘর্ষে এক আরোহী নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেল ৫ টায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চান্দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মন্তোষ গোপ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের নারায়ন পুর গ্রামের মনোরঞ্জন গোপোর পুত্র। তিনি প্রাণ আরএফএল কোম্পানীতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস ও চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নয়ানী গ্রামের আবদুল গফুর এর ছেলে সাজেল হাসান(১৭) চন্দনা গ্রামের ফজল মিয়ার পুত্র সোহাগ (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অপর আহত চন্দনা গ্রামের সাধু মিয়ার পুত্র সজিব (২৪) সামসুল হক (৪৫)  ও রমজান মিয়ার ছেলে জনি (২২) কে  হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.