Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বনে অবমুক্তির পর মায়া হরিণের মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় লোকালয় থেকে উদ্ধার করা মায়া হরিণ বনে অবমুক্তির পর সোমবার বিকেল ৩টার দিকে হরিণটি মারা গেছে।  

চুনারুঘাট উপজেলা প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসক ডা. শিশির কানু বলেন, দীর্ঘ সময় ছুটাছুটি, শ্বাসকষ্ট ও কার্ডিয়াক অ্যারেস্ট জনিত কারণে হরিণটি মারা গেছে। বিকেলে হরিণের ময়নাতদন্ত সম্পন্ন হয়।  

এ তথ্য নিশ্চিত করে রেমা কালেঙ্গার রেঞ্জার মাসুদুর রহমান জানান, সোমবার সকালে রেমা কালেঙ্গা অতিক্রম করে হরিণটি গাজীপুর ইউনিয়নের পাটাবিল গ্রামে ঢুকে পড়ে। পরে গ্রামবাসী হারিণটি আটক করে স্থানীয় বন-বিভাগকে খবর দেয়। খবর পেয়ে উদ্ধার করা হরিণটি রেমা ময়নাবিল এলাকায় অবমুক্ত করা হয়। পরে মারা যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রেঞ্জ অফিস সংলগ্ন স্থানে মাটি চাপা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.