Sylhet Today 24 PRINT

জুড়ীতে পরিবেশ মন্ত্রীর চেক বিতরণ

জুড়ী প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০২৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন সম্ভব। আগামী নির্বাচনে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা আনতে হলে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারকে উৎখাত করতে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) মৌলভীবাজারের জুড়ীতে মন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাসুক মিয়া, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর নুর মাস্টার, জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান মো. আনফর আলী, ফুলতলা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলীম শেলু, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

মন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ৬৬ জনকে ৪ হাজার টাকা করে ২ লক্ষ ৬৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে একজন কৃষককে হারভেস্টার মেশিন প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.