Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও সানগ্লাস জব্দ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ এপ্রিল, ২০২৩

সিলেটে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় কাপড় ও চশমা (সানগ্লাস) জব্দ করেছে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট নামক এলাকা থেকে ভারতীয় এসব পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটেলিয়নের একটি দল।

বিজিবি ৪৮ ব্যাটেলিয়ন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাকারবারিদের ফেলে যাওয়া ভারতীয় শাড়ি ও সানগ্লাস জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৮১ লাখ ৯১ হাজার ৮শ’ টাকা বলে জানিয়েছে বিজিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.