Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার সিলেট আসছেন আইজিপি

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০২৩

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সিলেট আসছেন বৃহস্পতিবার। তিনি সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট এসে পৌঁছবেন।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সিলেট সফরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। সফর সূচিতে রয়েছে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন।

জিয়ারত শেষে তিনি সকাল সাড়ে ১১টায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দক্ষিণ সুরমার মোগলাবাজার প্যারাইরচক এলাকায় পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করবেন।

এরপর শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০টায়  সিলেট জেলা পুলিশ লাইন্স এ সিলেটে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে দুপুর ১২ টায় নির্মাণাধীন ৭ এপিবিএন পরিদর্শন ও সাড়ে ১২ টায় নির্মাণাধীন আরআরএফ পরিদর্শন করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.