জগন্নাথপুর প্রতিনিধি: | ২৬ এপ্রিল, ২০২৩
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন- জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।
এসময় রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।