Sylhet Today 24 PRINT

সিলেটে নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৭ এপ্রিল, ২০২৩

সিলেট নগদ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাতে  সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ কোম্পানীগঞ্জের টুকের বাজার এলাকায় অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. হোসেন মিয়া (৩৫), মৃত সিদ্দিক মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (২৫), মো. আলী আকবরের ছেলে মো. জসিম উদ্দিন (৩২), মো. শুক্কুর মিয়ার ছেলে মো. রুস্তম আলী (৩৪), সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ মানিকপুর এলাকার মৃত বিধু ভূষণ শর্মা সজল শর্মা (৩৮)।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ কোম্পানীগঞ্জের অভিযান চলা কালে জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ ৪ হাজার ৩৭০ টাকা, গাফলা খেলার গুটি আলামত জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.