Sylhet Today 24 PRINT

দিরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিরাই প্রতিনিধি |  ২৮ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরের পানিতে ডুবে দিপওয়ান নামের এক বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু দিপওয়ান দাস একই গ্রামের দিপক দাসের মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পার্শ্ববর্তী গর্তে পড়ে নিখোঁজ হয় দিপওয়ান। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে গর্তের পানিতে পড়ে থাকতে দেখেন তার মা। পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম ইসলাম পিংকি তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, পরিবারের সদস্যদের অজান্তে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.