Sylhet Today 24 PRINT

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর ছাত্রলীগের বর্ণাঢ্য র‍্যালি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৬

নগরীতে বিশাল র‍্যালির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।

সোমবার বেলা ১২টায় নগরীর সিটি পয়েন্ট থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় র‍্যালি ও সমাবেশে অংশ নেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দীন আহমদ, সহ সভাপতি আব্দুল খালিক, আওয়ামীলীগ নেতা এড আনোয়ার হোসেন, ফয়জুর আনোয়ার আলাউর, এড নাসির উদ্দীন খান, সালেহ আহমদ সেলিম, হাবিবুর রহমান সেলিম, মহানগর যুবলীগের সাবেক সভাপতি সুদীপ দেব, আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান খোকন, সেলিম আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পীযুষ কান্তি দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির, জাহিদ হাসান মাসুদ, শাহেদ আহমদ, ফারুকুল ইসলাম ফারুক, ইলিয়াস আহমদ জুয়েল, ছালেহ আহমদ লিমন, জাহাঙ্গীর চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য নাজমুল আলম রুমেন, মইনুল ইসলাম ফয়সাল, সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হাই আল হাদি, একরামুল হাসান শিরু, জিয়াউল হক জিয়া, মামুনুর রশীদ মামুন, তারেক উদ্দিন তাজ, শাহ আলম, তোফায়েল আহমদ তালুকদার, কামাল আহমদ, নুর মোহাম্মদ বাবু, আবু সুফিয়ান, ইমরান আহমদ, রুহেল তালুকদার, বদরুল ইসলাম, মাকসুদ আহমদ, ইমদাদুল হক জাহেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.