Sylhet Today 24 PRINT

সিলেটে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নৃত্যশৈলী সিলেট এর উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকালে নগরীর রিকাবীবাজার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নৃত্যশৈলীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেনাবন্দ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও শাহাজাদা নাহিয়ান চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ও নৃত্যশৈলী সিলেটের উপদেষ্টা দেবজিৎ সিংহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন, সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ এর যুগ্ম সম্পাদক সুকান্ত গুপ্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৃত্যশৈলীর পরিচালক নীলাঞ্জনা যুঁই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.