তাহিরপুর প্রতিনিধি | ২৯ এপ্রিল, ২০২৩
সুনামগঞ্জের তাহিরপুরে ৮শতক জায়গা নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ পুলিশসহ ১২ জন আহত হয়েছে। সংর্ঘষে থামাতে গিয়ে পুলিশ তিন রাউন্ড ফাকা গুলি করেছে। এসময় এসআই জাকির ও কনেষ্টেবল পারভেজ আহত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা বাদাঘাট ইউনিয়নের বাদলারপাড় এলাকায় ঘটনাটি ঘটেছে।
সংর্ঘষে আহত দু পক্ষে তিন জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- জুয়েল মিয়া(১৯),শুক্ষুর আলী(২৬) অপর পক্ষের সবুজ মিয়া(২৭)
গুরুতর আহত মোহাম্মদ আলী(৫৫),নজরুল ইসলাম(৪৫)শেরিনা বেগম(৪৫) ও জুলহাস মিয়া(৫০), কুলসুমা বেগম (২৭)কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদলার পাড় এলাকার ৮ শতাংশ জায়গা নিয়ে আব্দুল আজিজ ও মন্নাছ মিয়া সাথে ৫ বছর ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান। আজকে শনিবার বিকেলে ঐ জায়গা ঘর নির্মাণে করতে যায় আব্দুল আজিজ এসময় শহীদ মিয়ার লোকজন পুলিশকে জানানে পুলিশ এসে ঘর তুলতে নিষেধ করে। এর মধ্যেই দুপক্ষের লোকজন কথা-কাটাকাটি এক প্রর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দু রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় এসআই জাকির ও কনেষ্টেবল পারভেজ আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জাহাঙ্গীর আলম জানান, আট শতাংশ জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষ লিপ্ত হয়। এসময় একজন এসআই ও একজন কনেষ্টবল আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দু রাউন্ড রাবার ভুলেট ছুড়ে পুলিশ। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।