Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার  গজনাইপুর ইউনিয়ন এর শতক এলাকায় শনিবার ২৯ এপ্রিল বিকালে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় আসাদুজ্জামান বাবু(২৪) কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন গোপালার বাজার পুলিশ ফাড়ির এক দল পুলিশ।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, অবৈধভাবে মাটি কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.