Sylhet Today 24 PRINT

জুড়ীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

জুড়ী প্রতিনিধি: |  ৩০ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জুড়ী উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারী, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিদের সাথে মত বিনিময় করেছেন।

রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, নারী ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, ওসি মোশাররফ হোসেন, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ফরহাদ আহমেদ, সাগরনাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর, জায়ফর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল কাইয়ূম, ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম, ফুলতলা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহসিনা খানম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমা পদ দে, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, একাডেমিক সুপার ভাইজার মো. আলাউদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা শামীমুল ইসলাম, যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মাওলানা তাজ উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.