Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০২৩

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুর উপজেলা আয়োজিত স্থানীয় কৃষকদের মধ্যে সরকারিভাবে ভর্তুকি মূল্যে প্রান্তিক চাষিদের মধ্যে সহায়তার অংশ হিসাবে ধান কাটা ও মাড়াই মেশিনসহ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা প্রাঙ্গণে এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল আলম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. আব্দুল হক, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রহমত আলী।

এছাড়া কৃষি যন্ত্রপাতি বিতরণ কালে উপকারভোগী কৃষকগণসহ কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.