নিজস্ব প্রতিবেদক: | ৩০ এপ্রিল, ২০২৩
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এ পর্যন্ত কেউ মনোনয়ন সংগ্রহ করেননি। তবে মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিন রোববার কাউন্সিলর পদে ৬ জন মনোনয়নপত্র নিয়েছেন।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের স্টাফ অফিসার কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৭ এপ্রিল থেকে মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। ওই দিন কেউ মনোনয়ন কেনেননি। ২৮ ও ২৯ এপ্রিল মনোনয়ন বিক্রি বন্ধ থাকে। রোববার নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ১ নম্বর ওয়ার্ডের একজন, ৭ নম্বর ওয়ার্ডের একজন, ৮ নম্বর ওয়ার্ডের একজন, ২৭ নম্বর ওয়ার্ডের একজন এবং ২২ নম্বর ওয়ার্ডের দুই জন মনোনয়নপত্র কিনেছেন।
প্রসঙ্গত, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। বাছাই হবে ২৫ মে। মনোনয়নপত্র প্রত্যাহার ১ জুন।